গানের চর্চা আমাদের প্রায় পারিবারিক । ছোট থেকেই তাই শুরু । আমার শুরু পিয়ানো দিয়ে,
জর্জ ব্রিগাঞ্জার হাতে । সাথে আমার পরম পূজনীয় পিতৃদেব, স্বর্গত শিব শেখর রায় । আমার
প্রথম গুরু পণ্ডিত ঊষা রঞ্জন মুখার্জী, ধ্রুপদের গুরু পণ্ডিত অরুণ ভট্টাচার্য । খেয়ালের
গুরু বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জী । বাংলা গানের শিক্ষা, জটিলেশ্বর
মুখার্জীর কাছ থেকে ।
রবিন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ
করার পর ভারতীয় সঙ্গীত অ্যাকাডেমি থেকে স্বর্ণ পদক প্রাপ্ত । HMV-এর Enlisted হওয়া
সত্বেও আমার প্রথম CD প্রকাশিত হয়, সাগরিকা থেকে : “বন্ধুর লাগিয়া” ! এছাড়া, “অনুবর্তন”,
“ছুঁই”, “অপার শব্দের কুর্ণিশ” প্রকাশিত হয় । এই প্রকাশনায়, আমার ১৪ টি কবিতা আমার
আবৃত্তি । বাংলা গজলের CD, “এই শহরের সাঁঝ” খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ।
“মনের কোণে নিজের কলম” বড় অদ্ভুত আবেগময় একটি নাম । নামটি শুনলেই, অদ্ভুত অনুভূতির
শিহরণ বয়ে চলে নিজের মনেই । এখানকার প্রতিটি সদস্যের কিছু করে দেখানোর যে উদ্দাম বাসনা,
বাঙালী সমাজে, আজ সেটা বড়ই দুর্লভ । বিশেষত, অনলাইন সাইটের মাধ্যমে এতো প্রগাঢ় বন্ধুত্বপূর্ণ
পরিবেশ ও প্রত্যেককে আপন করে কাছে টেনে নেওয়ার বাসনা, নিঃসন্দেহে প্রশংসার দাবী করে
থাকে । আমার সর্বাঙ্গীণ কুশল কামনা থাকলো সকলের জন্যে !!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জল এত জল নদী কিভাবে
চোখের পাশে বুনেছে এক টুকরো মেঘ
ও মাঝি তোর নাম জানি না
সারাদিন মেঘলা, সারাদিন একলা
কতদিন হলো তোমায় দেখি না
মৈত্রেয়ীর গান শুনতে ক্লিক করুন নিচের ওয়েব লিঙ্ক গুলিতে
জল এত জল নদী কিভাবে
চোখের পাশে বুনেছে এক টুকরো মেঘ
ও মাঝি তোর নাম জানি না
সারাদিন মেঘলা, সারাদিন একলা
কতদিন হলো তোমায় দেখি না

sobkota gan shunlam....khub valo laglo
ReplyDeletedarun bhai..egiye jan..
ReplyDelete